ফেনী প্রতিনিধি:
ফেনীতে রাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জোরারগঞ্জ থানাধীন আজমনগর নাহার ডেইরী ঘাষ প্রকল্পের করের হাট সড়কের পশ্চিম পার্শ্বের পাকা রাস্তার উপর ডাকাতি করার উদ্দেশ্যে মাইক্রোবাস যোগে অস্ত্রসহ অবস্থান কালে র্যাব চৌকষ টিম ৪ সন্ত্রাসী কে আটক করে।
২০ মার্চ ভোরে মঙ্গলবার ৫.৪৫ টার সময় স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র্যাবের অভিযানে পালানোর চেষ্টা ধাওয়া দিয়ে ঘঁনাস্থলের কিছু দূরে ধৃত আসামী ১। আব্দুল কাদের (৩৬), পিতাঃ তাজুল ইসলাম, গ্রামঃ মটুয়া, ২। জানে আলম (২৫), পিতাঃ হালিম মোল্লা, গ্রামঃ বাসপাড়া, ৩। এনামুল হক (৩৬), পিতাঃ মৃত সুলতান আহম্মেদ, গ্রামঃ পূর্ব মধুগ্রাম (মুন্সি বাড়ী), ৪। মোঃ জানে আলম চৌধুরী প্রকাশ সোহেল (২৩), পিতাঃ শাহ আলম চৌধুরী, গ্রামঃ মধ্যম মটুয়া, সর্ব থানাঃ ছাগলনাইয়া, জেলা-ফেনী ।
অভিযান কালে সন্দেহাতীত ডাকাতদের কাছ থেকে ১টি নোহা মাইক্রোবাসসহ (ঢাকা মেট্টে চ-৫১-৮৯১৬) আটক সহ গাড়ী তল্লাশী করে ০১টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১ রাউন্ড খালি খোসা, ২টি ছোরা, ১টি রামদা এবং নগদ ১১,৬২৭ টাকা উদ্ধার করা হয় বলে র্যাব-৭এর অধিনায়ক মিফতানুর সংবাদ মাধ্যম কে প্রেস বার্তায় জানান। র্যাবের প্রাথমিক ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বা কোন বৃহত সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যেই ধৃতরা সংগঠিত হচ্ছেলিন বলে জানান্
উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামীদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তরের করা হয়েছে বলে থানার কর্তব্যরত পুলিশ অফিসার স্বীকার করেন।



