নগরীতে তিন হাজার তিনশ ইয়াবাসহ রিফাত নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।  নগরীর কোতোয়ালী থানাধীন ব্রিজঘাট এলাকা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের সদস্যরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ব্রিজঘাট এলাকা থেকে রিফাতকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পকেটে থাকা ছোট ছোট প্যাকেটে মোট তিন হাজার ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়। রিফাতের বিরুদ্ধে কোতায়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ