“ঐক্যের পথে এগিয়ে এসো নবীন প্রাণ, মননে জেগে উঠুক অসম্প্রদায়িকতা ও প্রগতির জ্ঞান” এই স্লোগানকে ধারণ করে ১৬ মার্চ ২০১৭ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কোতোয়ালী থানা সংসদের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীরমাতা ও সাহিত্যিক রমা চৌধুরী। সম্মেলনের আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের প্রাক্তন সভাপতি মিন্টু চৌধুরী, প্রাক্তন সহ-সভাপতি সাইফুর রহমান এবং জেলা কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান শরীফ। কোতোয়ালী থানা সংসদের সাধারণ সম্পাদক স্মরণ বড়–য়ার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা সংসদের সভাপতি মু. গোলাম সরোয়ার। বক্তারা বলেন, “৫২’র অগ্নিগর্ভা চেতনাকে ধারণ করে জন্ম নেয়া অসাম্প্রদায়িক ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (যার বর্তমান নাম বাংলাদেশ ছাত্র ইউনিয়ন)। ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে জন্মলগ্ন থেকেই কা-ারীর ভূমিকা পালন করে আসছে ছাত্র ইউনিয়ন।” বক্তারা আরো বলেন, “ছাত্র ইউনিয়নের সদস্য হওয়া গৌরবের।” এ ছাড়া সাংস্কৃতিক পরিবেশনা করেন নীলাম্বরী খেলাঘর আসর এবং চট্টগ্রামের ব্যান্ড দল ভায়োলেন্ট সোল্স। সাংস্কৃতিক পরিবেশনার পর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় নগরীর দারুল ফজল মার্কেট কার্যালয়ে। স্মরণ বড়–য়াকে সভাপতি, রাজীব কান্তি নাথকে সাধারণ সম্পাদক এবং অভিষেক দত্তকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কোতোয়ালী থানা কমিটি গঠন করা হয়। শপথ বাক্য পাঠ করান জেলা কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান শরীফ।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী


