রাবি প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ অন্যান্য নেতাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহিংসামূলক মামলায় শাস্তি প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদি শিক্ষক ফোরাম। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
জাতীয়তাবাদি শিক্ষক ফোরামের সভাপতি ও বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান কে বি এম মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রশীদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, অনির্বাচিত সরকারের মদদে এবং রাজনৈতিক প্রতিহিংসা ফলপ্রসূ করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলায় শাস্তি প্রদানের প্রতিবাদ জানিয়েছে রাবি ফোরামের তিনশতাধিক শিক্ষক।
এ অন্যায় শাস্তি প্রদানের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকে কলংকিত করা হয়েছে। সরকারের নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে বিচার বিভাগকে প্রভাবিত করে মামলার রায়কে প্রভাবিত করা হয়েছে। আমরা এই রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে আগামী রবিবার রায়ের প্রতিবাদে শিক্ষক ফোরামের ব্যানারে আগামী রবিবার মানববন্ধনের আয়োজন করা হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
সর্বশেষ সংবাদ
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
- Полный обзор 1win казино Mobile App: особенности и функциональность
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি



