বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈম উল ইসলাম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে শাসক গোষ্ঠী ও প্রধান বিরোধী দলে অসহিষ্ণুতা এবং পরস্পর বিরোধী বক্তব্যে দেশবাসী শঙ্কিত। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চায় আগামীতে সুন্দর নির্বাচন। ঐক্যবদ্ধ সুন্নি জনতাই হবে আগামী নির্বাচন জেতার ট্রাম্পকার্ড। আজ ৪ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় চেরাগী পাহাড় মোমিন রোডস্থ সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভায় উপরোক্ত বক্তব্য প্রদান করেন। সংগঠনের সভাপতি যুবনেতা মুহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুবনেতা মুহাম্মদ হাবিবুল মোস্তফা সিদ্দিকী’র সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈম উল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিকল্পনা বিষয়ক সম্পাদক যুবনেতা এ.ডি.এম আরুছ। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। প্রধান বক্তা এ.ডি.এম আরুছ বলেন, বর্তমানে যুবসমাজ তাদের নিজ লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে অপসংস্কৃতি ও দেশবিরোধী কর্মকা-ে জড়িয়ে পরছে। বিশেষত মাদকাসক্তির করাল গ্রাসে যুব সমাজ দিন দিন ধ্বংসের দ্বারপ্রান্তে। যাদের দ্বারা সুন্দর বাংলাদেশ গড়া শুধু অসম্ভব নয়, অকল্পনীয়ও। তাই বর্তমান যুবসমাজকে আদর্শের পথে ফেরাতে এবং সুন্দর বাংলাদেশ গড়তে যুবসেনা দেশব্যাপী কাজ করে যাচ্ছে। এই আদর্শিক যুবকরাই সুন্দর বাংলাদেশ গড়বে। উক্ত অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ বদরুল হুদা তারেক, মুহাম্মদ মোফাচ্ছের মোস্তফা টিপু, হাফেজ মুহাম্মদ ওয়াহিদ, এড. দিদারে আলম, আমির হোসেন লিটু, হাফেজ আবদুল হামেদ রজভী, জাহেদুল ইসলাম কাদেরী, মুহাম্মদ শফিউল আলম, মুহাম্মদ আবুল বয়ান, গিয়াস উদ্দিন কাদেরী, মুহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী, মুহাম্মদ ইব্রাহিম খলিল প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিনের নাম এখন মানুষের মুখে মুখে
- ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ ও প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী দেশ ও জাতির কল্যাণে আজীবন ত্যাগ স্বীকার করে গেছেন
- পৌরসভার লাইসেন্স পরিদর্শক এক চেয়ারে ১৫ বছর
- সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
- ছয় পুলিশ কর্মকর্তা বদলি
- অশান্ত পাহাড়, পাহাড়ি – বাঙ্গালি সহাবস্থান কোন পথে?
- ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান, পাঁচলাইশ মমিনবাগ থেকে উদ্ধার মোটরসাইকেল, জব্দ প্রাইভেটকার ও গ্রেপ্তার ২
- গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার; ১২ ঘণ্টার মধ্যে মেরামত হলো সড়কবাতি
- ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে
- শিক্ষকরা সরকারের বেতনভুক্ত, তাই তাদের অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই-প্রেস কাউন্সিল চেয়ারম্যান


