সীতাকুণ্ড ফৌজদারহাট জনবহুল ও শিল্প এলাকায় ফুট ওভারব্রিজ হওয়া বাঞ্ছনীয়। বহুবার আন্দোলনের পর এখনো উপজেলা পরিষদ ও প্রশাসন পক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি। অবিলম্বে এই ফুট ওভারব্রিজ নির্মাণ না হলে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান ফ্রেন্ডস ওয়ারিয়র্সের নেতৃবৃন্দ। ১১ ই মার্চ সকাল ১০ টায় ফৌজদারহাট ফুট ওভারব্রিজ নির্মাণ করার দাবিতে ফৌজদারহাট বাসী ও ফ্রেন্ডস ওয়ারিয়র্সের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের পরিচালক মুনতাসির মাহমুদের সভাপতিত্বে ও কামরুল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলার সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হোসেন। বক্তারা বলেন, ফৌজদারহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও সাধারণ জনগণ রাস্তা পারাপার করতে কষ্ট হয়ে যায়। বিভিন্ন সময়ে রাস্তা পারাপার হতে দুর্ঘটনায় কবলে পড়েছে। এই দুর্ঘটনা এড়াতে ফুট ওভারব্রিজ অথবা আণ্ডারপাসের প্রয়োজন। কোনটি এখনো স্থাপিত হয়নি। ফৌজাদারহাটবাসীকে শুধু মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে সফলতায় আর বাস্তবায়নের পথ দেখিয়ে এই ওভারব্রিজের নির্মাণ করার দাবি জানিয়েছে। অবিলম্বে এই ওভারব্রিজ নির্মাণ করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলবে ফৌজদারহাটবাসী। এতে আরো উপস্থিত ছিলেন, ইকবাল হায়দার,রায়হান নেওয়াজ, তানভীর হোসেন,মুনতাসির মাহমুদ, মিঠু,নয়ন,পাপ্পু, তৈয়ব, রায়হান তারিকুল ও সর্বস্তরের সাধারণ জনগণ।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



