মোঃ গোলজার রহমান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সহকারী শিক্ষক কর্তৃক দ্বিতীয় শ্রেণীর জনৈক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, উপজেলার পশ্চিম বজরা কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদার রহমান গত ১৬ জানুয়ারী বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার আব্দুর রশিদের মেয়ে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানী করলে ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। প্রকাশিত সংবাদের উপর ভিত্তি করে উপজেলা শিক্ষা অফিসার হারুণ-অর-রশিদ গত ২২ জানুয়ারী ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বর্মনকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। এ নিয়ে উপজেলা শিক্ষা অফিসার হারুন-অর-রশিদের সাঙ্গে কথা হলে তিনি জানান তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথপোযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



