কে.এম.রিয়াজুল ইসলাম
বরগুনা সদর উপজেলার বরদরখালী ইউনিয়নের পশ্চিম বাওয়ালকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমানের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১ টায় পশ্চিম বাওয়ালকর স্কুল সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ বজলুর রহমান হাওলাদারের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, এলাবাসি মোঃ আঃ হালিম, মোঃ হেমায়েত, হাসিনা বেগম ও মনোয়ারা বেগম প্রমুখ। এসময় বক্তারা কর্তৃপক্ষের কছে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারনের জোড় দাবী জানান ।
উল্লেখ্য, সদর উপজেলার বরদরখালী ইউনিয়নের পশ্চিম বাওয়ালকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান গত ১৮ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পরে অবৈধ উপায়ে শিক্ষা সংশ্লিষ্ট সরকারী মালামাল, বই ১০০ কেজি, পুরনো খাতা ২৭ কেজি ও ১৩৫ কেজি লো-বেঞ্চের রড ৪ হাজার টাকায় বিক্রি করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ক্রেতাসহ মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



