পরিকল্পনা, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শিক্ষাখাতের উন্নয়ন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশে শিক্ষার হার বেড়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও পাল্লা দিয়ে বেড়েছে। নতুন প্রজন্মের জন্য আরও শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবনসহ অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। দেশের শিক্ষাখাতে তথ্যপ্রযুক্তির ছোয়া লেগেছে। শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবে ততো দিন বিনামূল্যে বই বিতরণ করা হবে। কারন শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সফল সরকার।
তিনি পটিয়া উপজেলার ধলঘাট স্কুল এন্ড কলেজের চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ টিপু, দক্ষিন জেলা জেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মনোজ সেনগুপ্ত, ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, আবুল বশর চৌধুরী, স্কুল এন্ড কলেজের সভাপতি শফিকুল ইসলাম বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ছালামত উল্লাহ মল্ল, মাষ্টার প্রবোধ রায় চন্দন, মো. শাহ আলম, ব্যাংকার ছৈয়দ আহমেদ, এডভোকেট রমা প্রসাদ মিত্র, ডা: প্রনব চৌধুরী প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
- Полный обзор 1win казино Mobile App: особенности и функциональность
- এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
- বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ,ভরিতে কত?
- স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন
- শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
- আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি
- জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার
- ১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- Gamification trends at bedste casino uden om rofus



