আল-হেলাল,সুনামগঞ্জ থেকে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আতাউর রহমান। তিনি পেয়েছেন ২৯,৯১৪টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আকমল হোসেন নৌকা প্রতিকে পেয়েছেন ২৫,১৯৮টি ভোট। সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বেসরকারিভাবে বিএনপি মনোনীত প্রার্থী আতাউর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ফারজানা বেগম ২৮১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের হাজেরা বারী পেয়েছেন ২৩,৮৩০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী বিজন কুমার দেব ২০,২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির হাজী সুহেল খান টুনু পেয়েছেন ১৫,৩৩৮ ভোট।
প্রসঙ্গত একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা একলাখ ৬৭হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৬শ ৯২জন এবং মহিলা ভোটার ৮৩ হাজার ৮০৭জন। মোট ৮৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সর্বশেষ সংবাদ
- ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ, দেশজুড়ে নানা কর্মসূচি
- অক্টোবরে চালু হবে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী
- ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ জনের মৃত্যু
- দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল
- Tipy pro výběr správného Robocata pro vás: Podrobný pohled na Betor Casino
- Is casino utan svensk licens flashback worth the risk?
- Tipy pro výběr správného Robocata pro vás: Podrobný pohled na Betor Casino
- সিলেটে ময়লার স্তূপ থেকে মানুষের খণ্ডিত পায়ের অংশ উদ্ধার
- ৭ এএসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার



