আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কো-অবশন পূর্বক সংশোধনকৃত পূর্বের মুল কমিটির
পূর্ণমিলনী ও পরিচিত সভা ৩ মার্চ শুক্রবার রাত ৮টার সময় আগ্রাবাদ কনভেনশন হলে সমিতির সভাপতি আলহাজ্ব মনির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও উক্ত সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব দ্বীন মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, সমিতির কার্যকরী সভাপতি আজাদ দোভাষ, সূচনা বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মো. কামাল উদ্দীন, আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি ঢাকা তেজগাও শাখার সভাপতি হাজী তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম খাঁন। নোয়াখালী ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি হাজী আবুল বাহার ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান কাউন্সিলর আলহাজ্ব জয়নাল আবেদীন প্রমুখ। সভায় আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রামের সমস্যার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দর আজ ইয়াবা ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে আছে। অন্যদিকে ট্রাক ও কাভার্ডভ্যান চাঁদাবাজ এবং পুলিশ ও ওজন স্কেলের ডাকাতদের কাছে বন্দি হয়ে আছে। ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের সমস্যার বিষয়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে অবগত করবো। মালিক সমিতির উদ্দেশ্যে এ বি এম মহিউদ্দিন চৌধুরী আরো বলেন, চট্টগ্রাম বন্দরের অনিয়ম ও রাস্তা ঘাটের চাঁদাবাজী বিরুদ্ধে আরো সোচ্ছার হতে হবে। প্রয়োজনে লাঠি দিয়ে প্রতিরোধ করতে হবে। চট্টগ্রাম বন্দরকে যেসব ইয়াবা ব্যবসায়ীরা জিম্মি করে রেখেছে তাদেরকে চিহ্নিত করে চট্টগ্রাম বন্দরকে মাফিয়াদের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে আবারো রাজপথে নামবো।
সমিতির আলোচনা সভার পর এক প্রীতিভোজের আয়োজন করা হয়। পূর্ণমিলনী ও প্রীতিভোজের আয়োজনে যারা ছিলেন যথাক্রমে আলহাজ্ব জাহাঙ্গীর মো. দস্তগীর, আলহাজ্ব সালেহ আহাম্মদ, মো. নাছির মিয়া, আলহাজ্ব বেলাল উদ্দীন, মো. আবদুল হক, মো. দেলোয়ার হোসেন ।



