নীলফামারীর ডোমার উপজেলায় চৌধুরী হাসকিং মিল থেকে ৮৮ মণ ধান চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিন গোমনাতি এলাকার সাইফুল ইসলাম চৌধুরী রুম্মানের মালিকানাধীন ওই হাসকিং মিলের তালা ভেঙ্গে চোরেরা ধান চুরি করে। মিলের মালিক সাইফুল ইসলাম চৌধুরী রুম্মান জানান, আমার মিলে ধান হতে চাল করার জন্য এলাকার ১৫ জন মানুষের রাখা ৮৮ মন ধান ছিল। মিলের ভিতরে রাতে কেউ পাহাড়া না খাকার সুবাদে সম্ভববত ভোর রাতে চোরেরা দুইটি তালা ভেঙ্গে মিলের গোডাউন হতে ওই ধান চুরি করে নিয়ে যায়। সকালে মিলে গিয়ে দেখি তালা ভাঙ্গা ও মিলের গোডাউনে রাখা ধান নেই। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ডোমার থানায় একটি অভিযোগ দাায়ের করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ
- নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা আক্তার চৌধুরী ইভা
- গোপালগঞ্জে দুই কৃষকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
- ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ
- ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ, দেশজুড়ে নানা কর্মসূচি
- অক্টোবরে চালু হবে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী
- ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ জনের মৃত্যু
- দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল
- Framtiden för Casino Utan Svensk Licens 10 Euro i Online Gambling



