মো.ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় লীজপ্রাপ্তির ৩ বছর পার হলেও জমি বুঝে পায়নি গ্রহীতা। জমির গ্রহীতা মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হাজী সোলায়মান শনিবার এ অভিযোগ করেন। জমি বুঝে পেতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।
সূত্র জানায়, চুক্তিপত্র দলিল নং-১৩৩৫/২০১৫ মূলে লামা উপজেলার ৩০১ নং সরই মৌজার হোল্ডি নং- হর্টি/ ৯০ এর ৪৫৬দাগের আন্দর ৭ একর এবং ৪৫৭ দাগের আন্দর ৩ একরসহ মোট ১০ একর ৩য় শ্রেনীর জমি লীজপ্রাপ্ত হন চট্টগ্রামস্থ মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। লীজপ্রাপ্ত হয়েও জমিতে কোন প্রকার বাগান সৃজন করতে পারছেনা সংস্থাটির কর্তৃপক্ষ।
জমির গ্রহীতা মধুবন ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাষ্ট্রিজ (প্রা:) লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হাজী সোলায়মান জানান, তিনি লীজপ্রাপ্ত জমিতে বাগান সৃজন করতে গেলে পাশের জমির মালিক দ্বারা বাধা প্রাপ্ত হন। অথচট সরকারী নিয়মানুযায়ী জমির খাজনা পরিশোধ করে আসলেও সরকারীভাবে তিনি এখনও জমি বুঝে পায়নি। তাই সরকারীভাবে জমি বুঝিয়ে দিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। দ্রুত সময়ে জমি বুঝে না পেলে অপূরনীয় ক্ষতির সম্মুখিন হবেন বলেও জানান তিনি।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



