মোঃ গোলজার রহমান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ-নিজপাড়া গ্রামে গড়ে উঠা নজরুল ব্রিকস্ ম্যানুফ্যাকচারের ফায়ারিং ও উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ফায়ারিং ও উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নজরুল ব্রিকসের রামজীবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন রামজীবন ইউপি চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান, নজরুল ব্রিকসের পরিচালক হাসানুল বান্না, সুন্দরগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক এ মান্নান আকন্দ, বিশিষ্ট ব্যাবসায়ী প্রফেসর আমির উদ্দিন, আব্দুল মান্নান, আবুল কাশেম, শিক্ষক সাফায়েত হোসেন, সাবেক ইউপি সদস্য গফ্ফার আলী, সাংবাদিক গোলজার রহমান, আনিসুর রহমান আগুন প্রমুখ।পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে ফায়ারিং ও উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
সর্বশেষ সংবাদ
- বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক


