যে কোন কঠিন পরিস্থিতি, দুঃসময়েও হক ও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা একজন মুসলমানের ঈমানী দায়িত্ব। আত্মশুদ্ধি অর্জন কর্মে ও চিন্তা ধারায় সত্যকে লালন এবং বিপদগ্রস্থ অসহায় মানুষদের সেবাই আত্মনিবেদনই শরীয়ত ও ত্বরিকতের শিক্ষা। সত্যের উপর সুদৃঢ় ও অবিচল থাকা এবং জনকল্যাণে আত্ম নিবেদনের মাধ্যমে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি প্রিয় নবী (দ.) নৈকট্য লাভ এবং আউলিয়ায়ে কেরামের রুহানী ফয়েজ হাসিল করা সম্ভব। গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদে মাগরিব হতে বহদ্দারহাট খাজা রোড চৌধুরী স্কুল হাবিলদার বাড়ী প্রাঙ্গনে অলীকুল স¤্রাট মুছলিহ আজম গাউছে মুখতার আল্লামা শাহ্ আবদুল মালেক আল-কুতুবী মুহিউদ্দীন আল-আজমী (রহ.)’র স্মরণে ৭ম আজিমুশ্শান ঈদে মিলাদুন্নবী (দ.) ও জিকিরে বেলায়ত মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে শাহ্ মালেকীয়া দরবার শরীফের সাজ্জাদনশীন নায়েবে গাউছে মুখতার হযরত গোলাম মর্তুজা মুহাম্মদ ইয়াহিয়া আল মালেকী আল জিলানী শাহ (ম.জি.আ) উপরোক্ত মন্তব্য করেন। আলহাজ্ব মাওলানা আবদুস সালাম সাকির সভাপতিত্বে মাহফিলের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম. আশরাফুল আলম। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা কাজী হাফেজ আহমদ আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা সরোয়ার কামাল আলকাদেরী, মাওলানা মাইন রেজা আলকাদেরী প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



