মোঃ গোলজার রহমান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মসৃজন প্রকল্প (৪০ দিনের) কাজের উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার উপজেলার ১৫টি ইউনিয়নের সর্বত্রই এ কাজের অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ বছর এ উপজেলায় ৫ হাজার ৬’শ ১৭ জন হত দরিদ্র এ প্রকল্পে কর্মসংস্থানের সুবিধা পাচ্ছে। প্রতিদিন প্রতি শ্রমিক ২’শ টাকা হারে মজুরি পাবে। আগামী ৪০ দিন ব্যাপী এ প্রকল্পের কাজ অব্যাহত থাকবে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে দৃশ্যমান ৯টি প্রকল্প গ্রহন করা হয়েছে। ৫ নং দহবন্দ ইউনিয়নে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সাজা, ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুলসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। এ দিকে সর্বানন্দ ইউনিয়নে প্রকল্প কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান। এসময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতোয়ার রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মোঃ রেদওয়ানুর রহমান। এছাড়া ছাপড়হাটী ইউনিয়নে প্রকল্প কাজের উদ্বোধন করে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম, উপেেজলা প্রেস ক্লাবের সভাপতি রাশিদুল আলম চাঁদ। রামজীবন ইউনিয়নে কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যন সহকারী অধ্যাপক আলহাজ্ব মিজানুর রহমান খন্দকার।
সর্বশেষ সংবাদ
- মাথা ব্যথায় চা-কফি কতটা উপকারী, কখন হতে পারে ক্ষতির কারণ?
- সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ৮
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত
- কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত
- গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
- চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান
- রাজধানীর মাদারটেক থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন



