অভিভক্ত পটিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পটিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত প্রবীণ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হামিদুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পৌর সদরের মরহুমের নিজ বাড়ীতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ নূরুল জান্নাত মান্না।
মরহুমের পুত্রবধু ও পটিয়া পৌরসভার প্যানেল মেয়র ইয়াছমিন আকতার চৌধুরী জানান, ‘মরহুমের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়। মরহুম হামিদুর রহমান শেষ নি:শ্বাস ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালিত করেছেন। তিনি পটিয়া সরকারী কলেজ প্রতিষ্ঠা করে শুধু দক্ষিন চট্টগ্রাম নয় পুরো চট্টগ্রামে উচ্চ শিক্ষা ক্ষেত্রে প্রসারে ভূমিকা রেখে গেছেন। তার জীবন থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিয়ে দেশ ও সমাজের কল্যানে কাজ করে যেতে হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১২ ডিসেম্বর শনিবার রাত পৌনে ১০টায় পৌরসভার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। পরের দিন রবিবার বাদে জোহর পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালের তিনি স্ত্রী, তিন কন্যা ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



