গাজীপুরে ট্রাকচাপায় এক হত্যা মামলার আসামি নিহত হয়েছেন।
১২ ডিসেম্বর মঙ্গলবার মহানগরীর বোর্ডবাজার এলাকার আল-হেরা ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মজিবুল ইসলাম মজনু (৪৫) কুষ্টিয়ার দৌলতপুরের বাগুয়া গ্রামের জামবার মন্ডলের ছেলে।
নাওজোড় হাইওয়ে থানার পরিদর্শক আবদুল হাই জানান, মজনু ভোরে ভ্যানে গ্যাস সিলিন্ডার নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মজনু দৌলতপুর থানার একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। তিনি পলাতক থেকে বোর্ডবাজার এলাকায় ভ্যান চালাতেন।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



