গাজীপুরের টঙ্গীতে প্যাকেজিং কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
১২ ডিসেম্বর মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় রূপম প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং প্রাইভেট লিমিটেড কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে রূপম প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং কারখানায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত হয় জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ৩টায় সর্ম্পূণ নেভানো হয়।
আগুনে কার্টন, কাগজ, কার্টন তৈরির কাঁচামাল, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
তবে তাৎক্ষণিকভাবে তিনি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
সর্বশেষ সংবাদ
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
- সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
- সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী



