পরিকল্পনা, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন দেশের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আ.লীগ জনগণের কল্যাণে কাজ করে। কিন্তু ক্ষমতার ধারাবাহিকতা না থাকলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সুতরাং চলমান উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
তিনি পটিয়া উপজেলার আশিয়ায় চেয়ারম্যান আবু বক্কর চৌধুরী বাড়ীর সড়ক শুভ উদ্বোধনকালে একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু, দক্ষিন জেলা আ’লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, আশিয়া ইউপি চেয়ারম্যান এম এ হাসেম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সাবেক সভাপতি আলমগীর খালেদ, আশিয়া ইউনিয়ন আ’লীগ আইয়ুব আলী চৌধুরী, উপজেলা আ’লীগ নেতা এম এজাজ চৌধুরী, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সভাপতি এড. বেলাল উদ্দিন, মহিবউল্লাহ, শাহেদ, কামরুল, মুন্সেফ আলী, নিকাশ কান্তি বড়ুয়া প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত
- কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত
- গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
- চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান
- রাজধানীর মাদারটেক থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
- জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন
- কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২
- জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত



