চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনবারের মেয়র, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।অসুস্থ অবস্থায় শনিবার রাতে তাকে বন্দর নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৭৪ বছর বয়সী মহিউদ্দিন দীর্ঘদিন ধরে হদযন্ত্র ও কিডনির জটিলতায় ভুগছেন।

পরে অবস্থার অবনতি হলে রোববার দুপুরে মহিউদ্দিনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান।

তিনি জানান, ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় মহিউদ্দিন চৌধুরীকে।অসুস্থ মহিউদ্দিনের অবস্তা এখনো অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে।

এদিকে অসুস্থ সাবেক মেয়রকে হাসপাতালে দেখতে যান মেয়র আ জ ম নাছির উদ্দীন। রোববার সকাল সোয়া ১০টার দিকে মেয়র হাসপাতালে যান। তিনি মহিউদ্দিন চৌধুরীর পাশে কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন বলে জানান তার সহকারী আমির হাওলাদার।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ