ব্যাংকের মাধ্যমে বিনিয়োগের প্রস্তাব দিয়ে আড়াই কোটি টাকা হাতিয়ে নেয়া একটি বিদেশি প্রতারক চক্রকে র‌্যাব গ্রেফতার করেছে।
ফর্মার্স ব্যাংক গুলশান শাখার মাধ্যমে বিনিয়োগ করার প্রস্তাব দিয়ে প্রতারণার শিকার হয়েছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক জিয়াউর রহমান। প্রতারক চক্রের কাছ থেকে ৬৫ লাখ টাকা র‌্যাব উদ্ধার করতে পেরেছে। বাকি ১ কোটি ৮৫ লাখ টাকা হয়তো বাইরে পাচার হয়ে গেছে বলে র‌্যাব কর্মকর্তারা ধারণা করছেন। এর আগে এই চক্রটিকে শনাক্ত করতে বৃহস্পতিবার দুপুরে বাংলামোটর এলাকা থেকে মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীরপ্রতীককে র‌্যাব তার আইএসএন নামের অফিস থেকে আটক করে।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ