মুহাম্মদ আতিকুর রহমান
গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

৭ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার চন্দ্রার সরকারবাড়ি এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্বামী কালামপুর এলাকার মামুন হোসেন খানকে (৫০) আটক করেছে পুলিশ।

নিহত ফরিদা আক্তার (৩০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকার খাদেম মিয়ার মেয়ে।

তিনি স্থানীয় ফারইস্ট নিটওয়্যার কারখানার শ্রমিক ও মামুনের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

মামুন দাবি করেন, ফরিদা রাতে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে কখন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তা তিনি বুঝতে পারেননি।

কালিয়াকৈর থানার এসআই আজিম হোসেন জানান, লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার কারণ জানা যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ