নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সঙ্গে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশনের সংলাপসূচি অনুযায়ী আজ বেলা ১১টায় বিএনপির সঙ্গে বসার কথা রয়েছে। আগামী ১৮ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবে ইসি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধি সঙ্গে সংলাপে বসে ইসি। এরপর ২৪ আগস্ট থেকে কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এ পর্যন্ত ৩২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ