বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আতাউর রহমান খাঁন কায়সার দলের জন্য একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তাঁর নেতৃত্বে চট্টগ্রাম নয় দেশের প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য অনেক অবদান রেখে গেছেন। ৯ অক্টোবর (সোমবার) প্রবীণ এই নেতার সপ্তম মৃত্যু বার্ষিকীতে পটিয়া উপজেলা আওয়ামী লীগ নগরীর চন্দনপুরা কবরস্থানে পুস্পমাল্য অর্পণকালে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় একথা বলেন।
পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি রাশেদ মনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মাষ্টার, সৈয়দ নুরুল আকতার, আশীষ তালুকদার, মামুনুর রশিদ তরফদার, শাহজাহান চৌধুরী, ইঞ্জিনিয়ার ছৈয়দ মোরশেদ, আলমগীর খাঁন, জসিম উদ্দিন, হাফেজ মহসিন আলম, ইরফান আহমদ, শাকিব ওয়ারনার প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক
- সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত সংবর্ধিত
- ৫মাসে ধর্ষণের শিকার ২৩৯ নারী ও শিশু, ২৩ নিহত
- চট্টগ্রামে বিনিয়োগ বাড়াবে নতুন বাজেট: চিটাগাং চেম্বার
- ‘জীবন ও কর্ম’ নিয়ে আলোচনা সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন মইনুদ্দীন কাদেরী শওকত চট্টগ্রামের তারকা সাংবাদিক, দেশ ও জাতির অহংকার
- অজ্ঞাত আসামির মামলা: ন্যায়বিচার ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন
- বর্ষিয়ান সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতের ৭২তম জন্ম বার্ষিকী আজ
- এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত



