কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনা

দেবী দুর্গার ঘুম ভাঙানোর বন্দনার মধ্যে দিয়ে বেতাগীতে উপজেলার ৩৩ টি মন্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গোপূজা। উপজেলার ১টি পৌরসভা সহ ৭টি ইউনিয়নের হিন্দুধর্মালম্বীদের মাঝে উৎসবের আমেজ ও মন্ডপগুলোতে ছিল পূণ্যার্থীদের উপচে পড়া ভীড় ।
আজ মহা সপ্তামী। এখন থেকে অংশ গ্রহন আরো বাড়বে। হিন্দুধর্মালম্বীদের পাশাপাশি নানা ধর্ম-বর্ণের মানুষ দলবেঁধে পূজা দেখতে আসছে। উৎসব প্রিয় মানুষ মেতে উঠেছে আনন্দে। মন্ডপগুলো ঝলমলে আলোক সজ্জায় রঙিন হয়ে উঠেছে। মন্দিরে মন্দিরে শোনা যাচ্ছে উলুধ্বনি।
প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সকল ধরনের নিরাপত্তা। উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের বটতলা সার্বজনীন দূর্গা কালি ও সরস্বতী মন্দিরের সভাপতি আমলেন্দু ভান্ডারী জানান, তার মন্ডপে শান্তিপূর্নভাবে পূজা অনুষ্ঠানে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছা সেবক টিম।
পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবারে উপজেলার বিবিচিনি ইউনিয়নের উত্তর বিবিচিনি সার্বজনীন দূর্গা মন্দির, উত্তরপাড় বারজিবী পাড়া দূর্গা মন্দির, দক্ষিনপাড় বারজিবী পাড়া দূর্গা মন্দির, জেলে পাড়া সার্বজনীন দূর্গা মন্দির, উত্তরপাড় পুটিয়াখালী সার্বজনীন দূর্গা মন্দির, পুটিয়াখালী ব্রজেন্দ্র মিস্ত্রী দূর্গা মন্দির, পুটিয়াখালী দক্ষিনপাড় দূর্গা মন্দির, সদর ইউনিয়নের ঝোপখালী ধোপাবাড়ী দূর্গা মন্দির, বেতাগী সার্বজনীন দূর্গা ও কালি মন্দির, জেলে পাড়া সার্বজনীন দূর্গা মন্দির, জলিশা বাজার সার্বজনীন কালি মন্দির, দক্ষিন ছোপখালী সরদার বাড়ি দূর্গা মন্দির ও সেবা আশ্রম, দক্ষিন হোসনাবাদ চল্লিশঘর সার্বজনীন দূর্গা মন্দির ও সেবা আশ্রম, দক্ষিন ঝোপখালী দূর্গা মন্দির, উত্তর ঝোপখালী রাঁধা গোবিন্দ শীতলা কালী ও দূর্গা মন্দির, দক্ষিন বাসন্ডা সার্বজনীন দূর্গা ও কালি মন্দির, জোয়ার করুনা সীতানাথ হাওলাদার বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির, মোকামিয়া মাছুয়াখালী সার্বজনীন দূর্গা মন্দির, মোল্লার হাঁট রাঁধা গোবিন্দ ও দূর্গা মন্দির, জোয়ার করুনা অসিত বরন সরদার বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির, বুড়ামজুমদার পূর্ব কাউনিয়া মালাকার বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির, বুড়ামজুমদার পূর্ব কাউনিয়া ডাক্তার বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির, পশ্চিম বুড়ামজুমদার বলাইবুনিয়া সার্বজনীন দূর্গা মন্দির, বুড়ামজুমদার গেরামর্দ্দন বেলুকা সুন্দরী সার্বজনীন দূর্গা মন্দির, বদনীখালী বাজার সার্বজনীন দূর্গা মন্দির, বুড়ামজুমদার কাচারী বাড়ি দূর্গা মন্দির, কাজিরাবাদ বাংলাদেশ সেবা আশ্রম দূর্গা মন্দির, চান্দখালী বাজার সার্বজনীন দূর্গা মন্দির, কুমড়াখালী বাবুর বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির, কালিকাবাড়ি বাজার সার্বজনীন দূর্গাকালি ও সরস্বতী মন্দির, কালিকাবাড়ি বটতলা সার্বজনীন দূর্গা কালি ও সরস্বতী মন্দির, দক্ষিন-পশ্চিম সড়িষামুড়ি সার্বজনীন দূর্গা মন্দির ও সড়িষামুড়ি নাপিতখালী সার্বজনীন দূর্গা মন্দিরে শারদীয় দুর্গোপূজা উদযাপিত হচ্ছে।
বেতাগী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র কর্মকার জানান, সবকটি পূজা মন্ডপে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ