লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় নিখোঁজ হওয়ার দুইদিন পর একটি ঝিরি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত রিক্সা শ্রমিকের নাম মো. জসিম উদ্দিন (৪৮)। বুধবার বিকালে পৌরসভা এলাকার ছোট নুনারবিল মার্মাপাড়া সংলগ্ন ঝিরির মুখ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত জসিম উদ্দিন পৌর সভার হরিণঝিরি গ্রামের বাসিন্দা মৃত রেজাউল হকের ছেলে ও ৫ সন্তানের জনক।
সূত্র জানায়, গত দুই দিন আগ থেকে জসিম উদ্দিন রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। এক পর্যায়ে বুধবার বিকালে স্থানীয়রা বিকাল ৪টার দিকে ঝিরির মুখে লাশ ভাসতে দেখে পুলিশকে জানায় । পরে স্বজনদের সনাক্ত করণের পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, জসিম উদ্দিন পেশায় রিক্সা চালক হলেও প্রায় সময় তিনি মদ পান করতেন। হয়ত মদ পান করে কালভার্টের ওপর দিয়ে ঝিরি পার হওয়ার সময় পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।
লামা থানার পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন রিক্সা চালক জসিম উদ্দিনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। সে সাথে তার মৃত্যুর কারন জানার জন্য লাশের পোষ্ট মর্টেমের জন্য বান্দরবান জেলা মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন।
সর্বশেষ সংবাদ
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক



