২১ সেপ্টেম্বর ২০১৭,মাইজভাণ্ডারী শরিফ গাউসিয়া হক মনজিলস্থ শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প (যাকাত তহবিল) এর পক্ষ হতে পাশ্ববর্তি দেশ মায়ারমারের রাখাইন রাজ্যে নিপিড়িত, নির্যাতিত হয়ে প্রাণে বেঁচে আসা বাংলাদেশ সরকার কতৃক আশ্রয়কৃত মায়ারমার সীমান্তবর্তী তম্বুর নামক দূর্গম এলাকায় রোহিঙ্গা শরণার্থীদের ৬হাজার পিস মেলামাইন ভাতের প্লেট, ২হাজার পিস প্লাষ্টিক গ্লাস,১হাজার পিস প্লাষ্টিক জগ, ১হাজার পিস প্লাষ্টিক বদনা প্রায় ১২০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন- মাননীয় সংসদ সদস্য (কক্সবাজার-৩) জনাব সাইমুম সরওয়ার কমল ও যাকাত তহবিল পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি আলহাজ¦ লায়ন দিদারুল আলম চৌধুরী।
এ সময় মাননীয় সংসদ সদস্য (কক্সবাজার-৩) জনাব সাইমুম সরওয়ার কমল শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (কঃ) ট্রাস্ট কে ধন্যবাদ জানিয়ে বলেন এ ট্রাস্ট মানবতার প্রতিটি স্তরে বৃহত্তর কল্যাণে নিয়োজিত। মানব সেবায় এক উজ্জল দৃষ্টান্ত।
পর্ষদ সম্মানিত সভাপতি আলহাজ¦ লায়ন দিদারুল আলম এ দূর্গম এলাকায় সুষ্ঠভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করতে পেরে মহান আল্লাহ্র দরবারে শোকরিয়া আদায় করেন এবং বাংলাদেশে চলমান ঐতিহ্যিক ধারার মানবিক সম্প্রীতি সুদৃঢ় ও সংহত করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যাকাত তহবিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন ও তাজুল ইসলাম রাজু প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল



