মিয়ানমার আরাকান রাজ্যের রোহিঙ্গা মুসলিম শরনার্থীদের ত্রাণ-সহায়তা নিয়ে নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ (আয়শা বাপের)গলি ৩৯নং ওয়ার্ড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক ট্রাক বিভিন্ন খাদ্য সামগ্রী,নগদ অর্থ(মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের জন্য),চিনি,চিড়া,গুড়,মুড়ি,বিস্কুট,মোম,খাবার স্যালাইন সহ আরো ব্যাপক নিত্য প্রয়োজনীয় সমাগ্রী।
দারুস সালাম জামে মসজিদের খতিব মাওঃ মোঃ জিয়াউল হক নোমানী’র নেতৃত্ব এবং ৩৯নং ওয়ার্ড সমাজ কল্যাণ পরিষদের সদস্য মোঃ রেজাউল করিমের সার্বিক নির্দেশনায় ১৭জনের একটি ত্রাণ সহায়তা টিম বন্দরটিলা বাজার এলাকা থেকে ২০ সেপ্টেম্বর বুধবার রাত্র ১২.১৫টায় টেকনাফ-উখিয়া এবং কক্সবাজার যাত্রা করেন।এসময় পরিষদের সদস্য আবু সাঈদ,মোঃ রায়হান উদ্দিন,মোঃ আরিফ সহ প্রমুখ ।
ত্রান- সহায়তা নিয়ে যাত্রা কালে পরিষদের নেতৃবৃন্দরা এহেন জুলুম -নির্যাতনের বিরুদ্ধে সকল মুসিলম জনতাকে রোহিঙ্গা মুসলিম নিধনের প্রতিরোধে এগিয়ে আসার আহবান করেন এবং সরকার কে ত্রান সহায়তা প্রদানের বিশেষ অনুরোধ জানান। তারা ত্রান বিলি শেষে বুধবার বিকেলে চট্রগ্রাম ফিরে আসবেন বলে টিম সমন্বয়কারী রেজাউল প্রেসবার্তায় জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ