ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন বাংলাদেশ মানবাধিকার সংস্থা চট্টগ্রাম বাকলিয়া থানা কমিটির উদ্যোগে মায়ানমারের নির্যাতি অসহায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাকলিয়া থানা মানবাধিকার সংস্থা চেয়ারম্যান মাও: রবিউল আলম সিদ্দিকী, শাপলাপুর টেকনাফ বাজার, কোটবাজার উখিয়া বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, মাওলানা আবদুল্লাহ আল ইসরাফিল, চট্টগ্রাম জেলা বিভাগীয় ভাইস চেয়ারম্যান বিবি উম্মে কুলছুম লক্ষ্মীপুর জেলা কমিটির চেয়ারম্যান ও সচিব উপস্থিত ছিলেন। মুহাম্মদ সেলিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ মুনিরুজ্জামান, আলহাজ্ব মাওলানা নুরুল আলম সরকার, মাওলানা রফিউদ্দিন, মাওলানা আবদুল মালেক, ড. নুরুল আবসার, হাফেজ মুহাম্মদ আইয়ুব, মাওলানা মুজিবুর রহমান চৌধুরী, কোতোয়ালী থানা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ হাসান, মোঃ রমজান আলী, আরফাতুর রহমান প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ