আজ ১৬ সেপ্টেম্বর ২০১৭ শনিবার বেলা ১১:৩০ মি: সাবেক মেয়র এম মনজুর আলমের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক কাউন্সিলরদের সংগঠন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক্স কাউন্সিলর ফোরামের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। দেওয়াহাটস্থ সাবেক মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন মোহরার নাজিম উদ্দিন আহমদ, বাকলিয়ার মো:শহিদুল আলম, পাঠানটুলীর নিয়াজ মোহাম্মদ খান, পশ্চিম মাদার বাড়ীর মো: আলী বক্স, পূর্ব ষোলশহরের আনোয়ার হোসেন, বকশিরহাটের মুহাম্মদ জামাল হোসেন, ষোলশহরের মোহাম্মদ এয়াকুর, চান্দগাঁও এর নুরুল হুদা লালু,মাদারবাড়ীর জহির আহমদ চৌধুরী, পূর্ব ষোলশহরের মো: হাসান লিটন প্রমুখ। সাবেক সিটি মেয়র মনজুর আলম বলেন নগর পরিষদের নির্বাচিত কাউন্সিলর গণ জনগণ কর্তৃক সীকৃত সমাজকর্মী। সমাজসেবাই তাদের পেশা সুতরাং এই সংগঠন গঠন প্রক্রিয়াকে আমি আন্তরিক ভাবে স্বাগত জানাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনেক কাউন্সিলর জীবনের মূল্যবান সময় জনসেবা ব্যয় করে আজ পরপারে, আমরা তাদের অনেককেই কোন যোগ্যতর সম্মান দিতে পারিনি। আমি মনে করি এই সংগঠন শুধু সাবেক এই জনপ্রতিনিধিদেরর ঐক্য প্রক্রিয়া সুদৃঢ় করবে না বরং নগরের সামাজিক কর্মকান্ডে গতি সঞ্চারিত হবে। আমি মেয়র ছাড়া ও সতের বছর নির্বাচিত কাউন্সিলর ছিলাম। জনগণের কল্যাণে কাজ করা আমার নেশা হয়ে গেছে। আগামীতে আমার কাজ করার আরো একটি নতুন প্লাট ফরম তৈরী হয়ে হয়েছে তাতে আমি আনন্দিত। ফোরামের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে এম মনজুর আলম বলেন ৬০ লক্ষ নগরবাসীর সেবা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান।
সর্বশেষ সংবাদ
- ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক
- পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল



