রোহিঙ্গা শরনার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ হতে ত্রাণ বিতরন করছেন সমিতির চট্টগ্রাাম বিভাগীয় নেতৃবৃন্দ। আজ শনিবার সারাদিন মিয়ানমার সেনা বাহিনী ও বৌদ্ধাদের জুলুমে স্বীকার হয়ে বাংলাদেশে আগত মুসলিমদের মাঝে নগদ অর্থ, কাপড় ইত্যাদি বিতরণ করা হয়। এসব ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান টেকনাফ উপজেলার হ্নীলা আলী খালি গ্রামে জাতীয় ঈমাম সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ফারুক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন নগর কমিটির সহ সভাপতি মাওলানা মামুনুর রশিদ নুরী, নগর সাংগঠনিক সম্পাাদক মুফতি মাওলানা হাফেজ মুহাম্মদ ইসহাক, চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদক মাওঃ সোলাইমান, সাংবাদিক আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যন অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। এ সময় উপস্থিতিদের উদ্দেশ্যে বক্তব্য দান কালে সমিতির সহসভাপতি মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে মুসলিমদের উচ্ছে, হত্যা ও জুলুমের মাধ্যমে মুসলিম জাতিকে মিয়ানমার থেকে বিতাড়িত করার স্বপ্ন দেখছে। তিনি বলেন, পৃথিবীতে একজন মুসলিম জীবিত থাকতেও তা হতে দেয়া হবে না। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে কিন্তু যথাসময়ে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। মুসলিমদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের নাগরিকত্ব প্রদান করতে হবে। তিনি মিয়ানমারে তাদের নাগরিক হত্যার দায়ে মিয়ানমার সরকার ও আংসান সুচীকে আর্ন্তজাতিক আদালতে বিচারের মুখমোখি করার জন্য জাতি সংঘের প্রতি আহবান জানান।
সর্বশেষ সংবাদ
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক



