কে.এম-রিয়াজুল ইসলাম
“মিয়ানমারে লঙ্ঘিত মানবতা, রুখে দাঁড়াও বিশ্ব সমাজ” এই শ্লোগানকে সামনে রেখে  ১২ সেপ্টেম্বর  মঙ্গলবার  বরগুনা প্রেস ক্লাবের সামনে গনহত্যা বন্ধ করে রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেয়ার দাবিতে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ রাসেল রানার সভাপতিত্বে ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র মোঃ রইসুল আলম রিপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন মুলতানা আসমা, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সহ- সভাপতি মোঃ মিরাজ খান,সম্পাদক মোঃ সাইল্লাহ সাইফ, বেতাগী উপজেলা শাখার সভাপতি মিঠুন দে সহ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, মিয়ানমারের বর্বরতায়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইয়ে আর্ন্তজাতিক মহলের হস্তাক্ষেপ কামনা করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ধ্রুবতারা জেলা শাখার সহ-সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন,দপ্তর সম্পাদক অাল ইমরান,সহ দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন,অর্থ সম্পাদক মোঃ সিফাত বেতাগী উপজেলা শাখার সম্পাদক সৌমেন বেপারীসহ দুই শতাধিক নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ