শাহজাহান চৌধুরী শাহীন
রোহিঙ্গাদের জন্য বিএনপির ত্রাণ তৎপরতা দায় ছাড়া গোছের এবং প্রতারণা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেঁতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ১৩ সেপ্টেম্বর বুধবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ বিতরণকালে একথা বলেন।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম,উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রশান্ত ভূষণ বড়–য়া, সংসদ সদস্য আশেক উল্লা রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কুতুপালং শরণার্থী শিবিরে পাঁচ হাজার রোহিঙ্গা নাগরিকদের মাঝে এসময় সেঁতু মন্ত্রী ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণ কালে ওবায়দুল কাদের বলেন, বিপন্ন এসব মানুষদের না খেয়ে থাকতে হবে না, এটাই বাংলাদেশ সরকারের অঙ্গীকার।
তিনি আরও বলেন, বিশদিন পর বিএনপি রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিতরণ নিছক মায়াকান্না ও প্রতারনা ছাড়া আর কিছু নয়।
সর্বশেষ সংবাদ
- টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক
- ৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২১
- সিডিএ’র দূর্নীতিবাজ প্রকৌশলী রাজীব দাশ এখনো বহাল তবিয়তে ! নয়া চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ
- প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশন সাংবাদিকদের ডেকে হুমকি, পরে সুর বদল
- শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা
- সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা
- হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে করতে হবে – এম এ মালেক
- দিনে-দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল
- সাবেক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও স্ত্রীর নামে বিপুল জমি-সম্পদের তথ্য নিয়ে তোলপাড়
- টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক



