আহলে সুন্নাত ওয়াল জামা’আত কোতোয়ালী থানা শাখার সহ-প্রচার সম্পাদক, মাওলানা এইচ.এম. নিজাম উদ্দিন আশরাফীর পিতা প্রবীন আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা আবদুল গনি সিরাজী (৭৪) গত কাল বৃহস্পতিবার রাত ৩ ঘটিকার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন) মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের নামাজের জানাযা ২৬ মার্চ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় আনোয়ারা চুন্নাপাড়া হাজামপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে আহলে সুন্নাত ওয়াল জামা’আত কোতোয়ালী থানা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল আবছার আল-কাদেরী, সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ কাদেরী, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম জেহাদী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ হোসাইন শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ যে মাওলানা আবদুল গনি নগরীর চান্দগাঁও মৌলভী পুকুরপাড় জামে মসজিদ, সদরঘাট, দারগাহাট জামে মসজিদ ও বন্দরটিলা বক্সআলী মুন্সী জামে মসজিদের সাবেক খতিবের দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ সংবাদ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ



