আলহাজ্ব হাসান সালাম
বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য শিল্পপতি, আক্তারুজ্জামান চৌধুরী বাবুর নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এম,এ,সালাম স্মৃতিসংসদ ও আলহাজ্ব মোহাম্মদ জমির আলী স্মৃতিসংসদ এর যৌথ উদ্যোগে আজ সকাল ১১ টায় পল্টনস্থ হাজী ম্যানশনে জমির আলী স্মৃতিসংসদের নির্বাহী সভাপতি ও মরহুম এম, এ, সালামের জ্যেষ্ঠপুত্র আলহাজ্ব হাসান সালাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আক্তারুজ্জামান চৌধুরী এদেশের অন্যতম শিল্প উদ্যোক্তা, রাজনীতিবিদ ও সমাজসেবক ছিলেন। তিনি তার নিজ এলাকা থেকে পাঁচবার সংসদসদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক, বীমা ও শিল্পপ্রতিষ্ঠান নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন। ব্যাক্তিজীবনে আওয়ামীলীগের নেতা হয়েও সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তার সুসম্পর্ক ছিলো। তিনি অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন। তিনি গরীব দুঃখী অসহায় মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন। নিজের উপার্জিত অর্থ গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে দু-হাতে দান করেছেন। আলোচনায় অংশগ্রহণ করেন স্মৃতিসংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, জমির আলী স্মৃতি সংসদের নির্বাহী সভাপতি এডভোকেট মোহাম্মদ জসীম উদ্দিন, সহ সভাপতি আকবর।
সর্বশেষ সংবাদ
- খড়-কাঠ-মাটিতে ফুটছে দেবীর অবয়ব, চলছে পূজার প্রস্তুতি
- দাউদকান্দিতে খাদে পড়ল মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০
- রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু
- এলপিজির দাম কমলো
- চট্টগ্রামে বর্নাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব
- অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
- সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দেবব্রত মাজী’কে সম্মানসূচক ডক্টরেট প্রদান
- চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ
- ৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করবেন না
- একাদশ শ্রেণিতে ভর্তিতে কলেজভেদে ফি সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০ টাকা



