নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন এর নেতৃত্বে ১৩ এপ্রিল বৃহষ্পতিবার চট্টগ্রাম মহানগর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে নগরীর ষোলশহর ২ নং গেইট রোডে বিপ্লব উদ্যান হতে বাংলাদেশ বিমান (পুরাতন)অফিস পর্যন্ত সিটি কর্পোরেশনের ফুটপাত ও নালার উপর থেকে অবৈধ ৫০ টির মত ভাসমান দোকান উচ্ছেদ করা হয় বলে পাঁচলাইশ থানা পুলিশ সূত্রে জানান।
এই সব দোকান গুলো অবৈধ ভাবে বসার ফলে নালা দিয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ পথচারীদের চলাচলে অসুবিধা হওয়ার ফলে উক্ত দোকানগুলো উচ্ছেদ করে ফুটপাত ও নালা উম্মুক্ত করে দেয়া হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশি¬ষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা/কর্মচারীগণ,পাঁচলাইশ থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
৮২টি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক ট্রেড লাইসেন্স প্রদানঃ
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে চক বাজার গুলজার টাওয়ারে ৮২টি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক ট্রেড লাইসেন্স প্রদান করা হয়। এসব ট্রেড লাইসেন্সের বিপরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩,৫২০৬০/- (তিন লক্ষ বায়ান্ন হাজার ষাট) টাকা রাজস্ব আয় করেছে বলে চসিকের জনসংযোগ সূত্রে জানা গেছে।
একইদিন পাঁচলাইশ থানাধীন মতি টাওয়ারে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার দায়ে এস এস কালেকশনকে ৫ হাজার টাকা ও ডিমার বুটিকসকে ৩ হাজার টাকা সহ সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সর্বশেষ সংবাদ
- খড়-কাঠ-মাটিতে ফুটছে দেবীর অবয়ব, চলছে পূজার প্রস্তুতি
- দাউদকান্দিতে খাদে পড়ল মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০
- রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু
- এলপিজির দাম কমলো
- চট্টগ্রামে বর্নাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব
- অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
- সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দেবব্রত মাজী’কে সম্মানসূচক ডক্টরেট প্রদান
- চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ
- ৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করবেন না
- একাদশ শ্রেণিতে ভর্তিতে কলেজভেদে ফি সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০ টাকা



