নগরীর অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্সের তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা মঙ্গলবার বিকালে হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ওয়েল গ্রপের পরিচালক সৈয়দ আসিফ হাসসান বলেন, ওয়েল গ্র“প তার বাণিজ্যিক সফলতার সাথে সাথে দেশের আর্থ সামাজিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে এগিয়ে চলছে যুগ হতে যুগ যুগান্তরে। জীবন এবং জীবিকার প্রশ্নে সর্বাগ্রে যে সব বিষয় চলে আসে তা হল, অন্ন, বস্ত্র, বাসস্থান। ওয়েল গ্রুপ অত্যন্ত সফলতার সাথে পর্যায়ক্রমে এসব ক্ষেত্রে দৃশ্যমান ভূমিকা রেখে যাচ্ছে। ওয়েল পার্ক রেসিডেন্স তারই ধারাবাহিকতার একটি অংশ। বৈদেশিক বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশে দেশী বিদেশী পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দিয়ে ওয়েল পার্ক অসামান্য অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানে কর্মরত সকলের সেবার মানসিকতা নিয়ে কাজ করে যেতে হবে নিজেদের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে ও দেশের স্বার্থে। প্রতিযোগিতা নয় নিজেদের সেরাটুকু দিয়ে গুনগতমানকে উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে। প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার এম এ মনছুরের সভাপতিত্বে ও কাউসার জান্নাতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রানা মজুমদার, আলী নওশাদ পারভেজ, মামুন আল রশিদ, শাখাওয়াত হোসেন, মেজবাহ উদ্দিন, সাহিদুল ইসলাম, আবু নাছের রিপন, আব্দুল মাবুদ, বিশ্বনাথ প্রমুখ। সভা শেষে বিশেষ সংগীত, যাদু প্রদর্শনী, কৌতুক পরিবেশিত হয়।
সর্বশেষ সংবাদ
- খড়-কাঠ-মাটিতে ফুটছে দেবীর অবয়ব, চলছে পূজার প্রস্তুতি
- দাউদকান্দিতে খাদে পড়ল মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০
- রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু
- এলপিজির দাম কমলো
- চট্টগ্রামে বর্নাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব
- অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
- সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দেবব্রত মাজী’কে সম্মানসূচক ডক্টরেট প্রদান
- চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ
- ৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করবেন না
- একাদশ শ্রেণিতে ভর্তিতে কলেজভেদে ফি সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০ টাকা



