১৭ এপ্রিল ‘২৫ বৃহস্পতিবার বিকেল ৫ টায় চট্টগ্রাম চেরাগি মোড়স্থ সালমা ভবন ২য় তলায় আগামী ২৬ এপ্রিল ‘২৫ শনিবার ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলকল্পে চট্টগ্রাম জেলা মুভমেন্ট ফর এ ফ্রি ফ্যালেস্টাইন চট্টগ্রাম জেলার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। বরেণ্য আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন – শায়খুল হাদিস জননেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। জননেতা অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ, এডভোকেট আবু নাছের তালুকদার, অধ্যাপক ড. এম এ অদুদ, এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, স, ম হামেদ হোসাইন, পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ আল্লামা নুর মোহাম্মদ আলকাদেরী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী।
মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ, ছৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী, ছৈয়দ আসাদ উদ্দীন রিয়াদ শাহ, মাস্টার আবুল হোসাইন, এম মহিউল আলম চৌধুরী, অধ্যাপক জামাল উদ্দীন, মাওলানা ইউনুস তৈয়বী, গিয়াস উদ্দীন নেজামী, মাস্টার আনোয়ারুল আজিম, মোহাম্মদ আলম রাজু, মাওলানা ওয়াহেদ মুরাদ, স ম শওকত আজিজ, অধ্যাপক শহিদুল্লাহ সাদা, ছৈয়দ আবু আজম, আলী হোসাইন, এস এম আবু ছাদেক ছিটু, কাজী আহসানুল আলম, এম আহমদ রেজা প্রমূখ। সভায় বক্তারা- ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদ জানাতে সকল সুন্নী জনতাসহ চট্টগ্রামের ধর্মানুরাগী সকল মানুষকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন। সভায় উক্ত মহাসমাবেশ সফলকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।



