চট্টগ্রাম নগরীর পাঁচলাইশস্থ কে.বি ফজলুল কাদের রোডে দীর্ঘদিন ধরে জায়গার প্রকৃত মালিকের কাছ থেকে বিধি মোতাবেক ভাড়া নিয়ে বিভিন্ন দোকান, ল্যাব ডায়গনস্টিক সেন্টার, লাইব্রেরী, স্টেশনারী দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করে আসছে। হঠাৎ ইপিকের লোকজন বহিরাগত সন্ত্রাসী দিয়ে কোন ধরণের কথা বার্তা ছাড়াই দোকানগুলো উচ্ছেদ এবং দখলের চেষ্টা চালায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বহিরাগত সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
জানা গেছে, নগরীর পাঁচলাইশ কে.বি ফজলুল কাদের রোডে দোকান ও জায়গা ভাড়া নিয়ে বহুদিন ধরে ব্যবসা করে আসছে ব্যবসায়ীরা।এই জায়গায় ইপিক ডেভেলপমেন্ট কোম্পানি লি. দীর্ঘদিন ধরে জায়গার উপর কুনজর পড়ে। ৯ ডিসেম্বর ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সচিবের নেতৃত্বে দোকানে হামলা ভাংচুর, লুটপাট তান্ডব চালিয়ে দখলের চেষ্টা চালায়। গত রবিবার সকালে বহিরাগত সন্ত্রাসীরা ফের উক্ত জায়গার ঝাল বিতান ও হোটেল দিয়ে ভিতরে ঢুকে ডিলাক্স বেকারী নামের একটি দোকানে হামলা ও লুটপাট চালায় পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। উক্ত জায়গার উপর স্থিতিশীল অবস্থা বজায় রাখতে হাইকোট ও জজ কোর্টের নিষেধাজ্ঞাও রয়েছে বলে সূত্রে জানায়। গত ১৪ ডিসেম্বর লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে বক্তব্য জানার জন্য চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনুর সাথে হুয়াটসপে যোগাযোগ করা হলে দেশের বাইরে রয়েছে বলে জানান, ঘটনার বিষয়ে কিছু জানে না বলে দাবি করেন। এ বিষয়ে ইপিকের পরিচালক অপারেশন সাইফুদ্দিন খালেদ বলেন, জায়গা সংক্রান্ত কারো সাথে বিরোধ থাকলে এটা আমি জানার বিষয় না, শুধু মাত্র স্বাস্থ্য সংক্রান্ত বিষয় দেখাশুনা করি, এটা দেখার জন্য আলাদা একটা বিভাগ রয়েছে বলে তিনি জানান।
সর্বশেষ সংবাদ
- খড়-কাঠ-মাটিতে ফুটছে দেবীর অবয়ব, চলছে পূজার প্রস্তুতি
- দাউদকান্দিতে খাদে পড়ল মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২০
- রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু
- এলপিজির দাম কমলো
- চট্টগ্রামে বর্নাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব
- অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
- সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দেবব্রত মাজী’কে সম্মানসূচক ডক্টরেট প্রদান
- চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ
- ৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করবেন না
- একাদশ শ্রেণিতে ভর্তিতে কলেজভেদে ফি সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০ টাকা


