চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সহ সভাপতি জালাল উদ্দিন আহমেদ আজ রবিবার রাত ৩.৩০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না,,,,রাজেউন)।তিনি কাষ্টমস জালাল নামে সমধিক পরিচিত ছিলেন।তিনি আনোয়ারা উপজেলার গহিরা গ্রামের অধিবাসী  মৃত সৈয়দ আহমদের ছেলে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয়- স্বজন ও গুনগ্রাহী রেখে যান।আজ বাদে আছর জমিয়তুল ফালাহ্ মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্র জানিয়েছে।

                                                   শোক প্রকাশ

জালাল উদ্দিন আহমেদ এর মৃত্যূতে আনোয়ারার ৩নং  রায়পুর ইউনিয়ন জনকল্যাণ সংস্হার সভাপতি এস এম জামাল উদ্দিন ও আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি এম. আলী হোসেন এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।শোক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ