চন্দনাইশ উপজেলার পশ্চিম সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ, মাদ্রাসা ও মাজার আগামী ৩ বছর পরিচালনা জন্য কমিটি গঠনের উদ্দেশ্যে  ২২ মার্চ ২৬ রবিবার এলাকাবাসী ও মুসল্লিদের সমন্বয়ে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অংশগ্রহণকারী স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিদের সর্বসম্মতিক্রমে  মোহাম্মদ লোকমান ফারুকী-কে সভাপতি এবং  রফিক উদ্দিন আহমদ-কে সাধারণ সম্পাদক হিসেবে পরবর্তী ৩ বছরের জন্য নির্বাচিত করা হয়।

তারা উভয়েই মসজিদ, মাদ্রাসা ও মাজার পরিচালনার ক্ষেত্রে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ