দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, আগামী ৯ মার্চ দেশে আরও দুটি তেলের জাহাজ (ভেসেল) পৌঁছাবে।
শনিবার (৭ মার্চ) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় কার্যালয়ের ৪ নম্বর গেটে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্যানিক বা আতঙ্ক কাজ করছে, যার কোনো যৌক্তিকতা নেই। তেলের পর্যাপ্ত মজুত আমাদের রয়েছে। এছাড়া সরকার বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
অসাধু তৎপরতা ও বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, ‘জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত।