দীর্ঘদিন ধরে সীতাকুন্ড ১০নং সলিমপুর ইউনিয়ন রোকন উদ্দিন বাহিনীর জুলুম-নির্যাতনে অস্থিরতা ,চাঁদাবাজি, বাড়িঘরে আক্রমণ ও সাধারণ মানুষের উপর নানান নির্যাতন ঘটাচ্ছে। রোকন তার লোকজন নিয়ে এলাকায় বেপরোয়া ভাবে তান্ডব চালায়, মানুষের চলাচল নষ্ট করে, নিত্যদিনের জীবিকা কষ্টসাধ্য করেছে,সবাই এখন আতঙ্কে রয়েছে এখানে।
আজ ১৭ অক্টোম্বর বিক্ষোভ ও মানববন্ধনে এলাকাবাসী একত্র হয়ে রোকন উদ্দিন বাহিনীর বিরুদ্ধে দ্রুত এবং কঠোর বিচার দাবি করে।আলীনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে মানব বন্ধনে বক্তব্য রাখেন মো: ইয়াছিন, । তিনি বলেন, সাধারণ মানুষ নিরাপদে ঘুমাতে চাই ,রোকন উদ্দিন ও তাঁর দোসরদের ফাঁসিতে বা দ্রুত গ্রেফতারে আমরা সরকারের কাছে আশা রাখি। আইনশৃঙ্খলা বাহিনীকে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই আমরা।’
স্থানীয়রা আরও দাবি করেন, রোকন বাহিনীর পুরোনো কর্মকাণ্ড গুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এ রকম অবান্তর অপরাধ আর সংঘটিত না হয়। যদিও ওই ঘটনায় এখন পর্যন্ত থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
বিক্ষোভ-সমাবেশে অংশ নেয়া বড় সংখ্যক নারী, পুরুষ ও যুবকরা সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও রোকন উদ্দিনকে গ্রেফতারের দাবি জানান। এ দাবির সঙ্গে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও অনুরোধ করেন ও তা না হলে শান্তি ফেরানো যাবে না বলে তারা মত প্রকাশ করেন।



