বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যান সমিতির মুখপাত্র মুফতী আল্লামা খলিলুর রহমান জিহাদীর নেতৃত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা সাথে একান্ত সাক্ষাতে ৫৯৫১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৪১৬৫৭ জন শিক্ষক কর্মচারীর চাকরি জাতীয় করনের আশ্বাসে সকল ধরনের মিছিল সমাবেশ মিটিং এবং অবরোধের কর্মসূচি স্থগিত করেছেন সংগঠনটি।
রবিবার ২৩ ফেব্রুয়ারী বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যান সমিতির মুখপাত্র মুফতী আল্লামা খলিলুর রহমান জিহাদীর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব মহোদয়ের সাথে সাক্ষাত শেষে নেতৃবৃন্দ এই কথা বলেন।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যান সমিতির মুখপাত্র মুফতী আল্লামা খলিলুর রহমান জিহাদী বলেন,৫৯৫১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৪১৬৫৭ জন শিক্ষক কর্মচারীর চাকরি জাতীয় কারণে কাজ খুব তাড়াতাড়ি সুসম্পাদিত করে অবহেলিত বঞ্চিত ক্ষুধার্ত শিক্ষক পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য মাননীয় সচিব মহোদয়ের নিকট দাবি জানালে তিনি আগামী রমজান মাসের পর আলাপ আলোচনা করে সমাধান করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেন।তাই আমরা আগামী রমজান মাস উপলক্ষে এবং সচিব মহোদয়ের আশ্বাসে সকল ধরনের মিছিল সমাবেশ মিটিং এবং অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাজিদুল ইসলাম মুকুল বলেন আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম না যেয়ে সচিব মহোদয়ের আশ্বাসে এই সরকার কে সহযোগিতা ও সংলাপ এর মাধ্যমে কাজ করবো ইনশাআল্লাহ।
প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন ,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ আখতার খান, যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, উপসচিব আখতারুন্নাহার,
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যান সমিতির প্রতিনিধি মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের মুখপাত্র মুফতী আল্লামা খলিলুর রহমান জিহাদী, সভাপতি মাজিদুল ইসলাম মুকুল , সংগঠনের উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন, ডাঃ মোঃ শফিকুর রহমান মোঃ নাজমুল হাসান সোহাগ, রাজশাহী বিভাগের সভাপতি মোঃ ইসমাইল হোসাইন, বরিশাল বিভাগের সুডাষিস কুমার রায়, মোঃ রতন ময়মনসিংহের গরুজি গরজি ইউনুস আলী ইউনূস আলী গুরুজী সহ অন্যান্য নেতৃবৃন্দ।



