এম. আলী হোসেন

  বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগোচ্ছে সরকার এই শিরোনামে সংবাদও প্রকাশ হয়েছে। সংবাদ শিরোনাম হয়েছে ‘দ্বন্ধের পথে বিএনপি- জামাত’ । ঘাটে ঘাটে সভা সমাবেশে বিএনপি – জামাতের কথা বার্তায় বিশাল ফারাক দেখা যাচ্ছে। এই কারণে গ্রাম গঞ্জেও জামাত বিএনপি মুখোমুখি অবস্থান নিচ্ছে ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট-এফপিটিপি পদ্ধতির পরিবর্তে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। অন্যদিকে, জামায়াত মনে করে এই ব্যবস্থা  ন্যায়সঙ্গত। জামায়াতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।একই সঙ্গে আবার রিজভী বলেছেন স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। জামাত বলেছেন জাতীয় নির্বাচনের আগে  স্থানীয় নির্বাচন চাই।

দুইদলের আলোচনা দেখে মনে হচ্ছে দেশের বড় সমস্যা হচ্ছে ‘আগে ও পরে’ ইগো ।অন্যদিকে নুরুল হক নুরু বলছেন সংস্কার ছাড়া নির্বাচন নয়। সময় লাগলে অন্তর্বর্তী সরকারকে সময় দিয়ে হলেও সংস্কার করে করে নির্বাচন চান তার দল। কোন কোন ব্যাক্তি ও দল আওয়ামী লীগ শুন্য মাঠে ভোট চান। চান আওয়ামীলীগকে একেবারে নিষিদ্ধ। জাতীয় পার্টি সুযোগ খুঁজছে। ঝোপ বুঝে কূপ মারবে।

যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে দলে দলে দ্বন্ধ ও স্বার্থের গন্ধ বের হচ্ছে। দেশপ্রেমিক জনগণ ও নেতারা হতাশই হচ্ছে। দেশের সমস্যা খুঁজছে ভিন দেশের মোড়লদের কাছে। এসব রাজনৈতিক অদূরদর্শীদের কারণে আমেরিকা, রাশিয়া, ভারত ও চীন তাদের লোলপ দৃষ্টি ফেলছে এই দেশে। পাকিস্থানও ‘৭১ প্রতিশোধ নিতে বেপরোয়া ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ