বুধবার ১২ ফেব্রুয়ারী ঢাকা রিপোর্টস ইউনিটি সাগর রুনি মিলায়নাতনে অবসরপ্রাপ্ত  শ্রমিক  কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস ইমাম লিখিত বক্তব্যে তিনি এই কথা বলেন।

ফেরদৌস ইমাম বলেন,বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন “শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্টান হিসেবে অবসরপ্রাপ্তগনণ পেনশন প্রর্থার পরিবর্তে চাকরি বিধি অনুযায়ী গ্ৰ্যাচুইটির অর্থ পেয়ে থাকে যা নিয়মিত পরিশোধ করা হচ্ছে না। সরকারী সংস্থার অবসরপ্রাপ্তরা দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও মাসিক চিকিৎসা ভাতা পেলেও অজ্ঞাত কারনে কর্তৃপক্ষ নির্দেশ থাকা সত্বেও বিএসএফআইসির অবসরপ্রাপ্তদেরকে এসব সুবিধা প্রদান করা হচ্ছে না যা রিতিমত বৈষম্যের সামিল।

তিনি বলেন, করপোরেশনের চেয়ারম্যান মহোদয়ের নিকট বছরের পর বছর এ বিষয়ে আবেদন নিবেদন করা হলেও ফান্ডে টাকা না থাকায় তিনি কোন পাওনাদি পরিশোধ করতে পারছেনা, অত্র করপোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক  কর্মচারী ও কর্মকর্তাগণ তাদের যৌবনের শ্রম মেধা মুল্যবান দিন গুলো চিনি  শিল্পের তথা দেশের উন্নয়নে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে উৎসর্গ করেছে, আজ জীবনের শেষ বেলায় এসে গ্ৰ্যাচুইটির পাওনা অর্থ না পেয়ে তারা চরম আর্থিক অনটনে ভুগছেন, অর্থের অভাবে নিজেদের খাওয়া চিকিৎসা ছেলেমেয়েদের লেখাপড়া সহ জীবন ধারণের ব্যয় নির্বাহ করতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন। এমনি বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন।
তিনি আরো বলেন, এই বিষয়ে সুবিধা প্রধানের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্টার জন্য প্রধান উপদেষ্টার নিকট আবেদন করছি।

সংগঠনের সভাপতি আবু তাহের ভুইয়া বলেন,সানুগ্ৰহের গ্ৰ্যাচুইটিরপাওনা হতে ১০০কোটি টাকা ইতিমধ্যে প্রধান করায় জীবন ধারণে কিছুটা সহায়ক হয়েছে, পরবর্তীতে আরো ১০০ কোটি টাকা প্রদানের আশ্বাস দেওয়া হলেও তিন থাকে চার মাস যাবত কোন অর্থ প্রদান না করায় অবসরপ্রপ্তগণ চরম আর্থিক দুর্দাশায় দিন অতি বাহিত করছে, এই ব্যাপারে কতৃপক্ষ নজর দেবেন বলে আশা করছি।

উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের ভুইয়া, লিখিত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস ইমাম, বক্তব্য রাখেন, স্বপন চন্দ্র সিনহা, মীর্জা নাজমুল হুদা, বাচ্ছু ভুইয়া, এনায়েত হোসেন, আব্দুর রউফ খান, সহ ভুক্তভুগি অবসরপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ