দশকের পর দশক একফোটা পানি সরবরাহ নেই তবু বিল ৯৪ হাজার ৬ শত ৪৮ টাকা
বেঞ্জামিন রফিক :
চট্টগ্রাম ওয়াসার ভূতুরে লাখ টাকা বিলের দায় নিয়ে শহীদ পরিবারের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে ফিরছেন মর্মে গুরুতর খবর পাওয়া গেছে।
ভূক্তভোগী সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য সাংবাদিক সাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী সরকার থেকে বরাদ্ধ নিয়ে চট্টগ্রাম সর্দার বাহাদুর নগরস্থ ২১৭/২২৬ নং পরিত্যক্ত বাড়িটিতে ১৯৮২ সাল থেকে বসবাস কর আসছেন। তিনি চট্টগ্রাম ওয়াসা থেকে বিধি মোতাবেক পানির লাইন নেন। যার হিসাব নং- ২৯০৪৫২। কিন্তু দূর্ভাগ্যবশত: চট্টগ্রাম ওয়াসার ৬ মাস পানি সরবরাহ করে। এ ব্যাপারে ওয়াসার রাজস্ব অফিসারকে মৌখিকভাবে ও লিখিতভাবে বহুবার অভিযোগ করা হলেও তারা ১৯৮১ সাল থেকে অদ্যাবধি এক কলস পানি সরবরাহ করতে পারেনি। অথচ প্রতিমাসে তারা পানির বিল দেয়া অব্যাহত রাখে। অবিশ্বাস্য এ ঘটনা নিয়ে দৈনিক ইত্তেফাক, দৈনিক ইনকিলাব, দৈনিক নয়াবাংলা, দৈনিক সংগ্রাম পত্রিকাসহ অন্যান্য জাতীয় দৈনিক পত্রিকা সমূহে সংবাদ প্রকাশ করে। তারপরও সংশ্লিষ্ট ওয়াসা কর্তৃপক্ষের টনক নড়েনি। পানি সরবরাহের বিষয়টি কোন উপায়ন্তর না পেয়ে অবশেষে শহীদ পরিবারের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী তৎকালীন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে তার অবৈধ বকেয়া বিল ৯৪ হাজার ৬ শত ৪৮ টাকা মওকুফের আবেদন করেন। তারপরও ঘটনার কোন সুরাহা হয়নি।
উল্লেখ্য, চট্টগ্রামের ওয়াসার প্রশাসনিক কর্মকর্তারা কয়েকবার পানি উঠানোর চেষ্টা করে ব্যর্থ হন।দায়সারা গোছের উত্তর দেন- এখানে পানি উঠানো সম্ভব নয়। যেহেতু পানি উঠানো যায়নি তখন বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী তাদেরকে মিটারটি নিয়ে যেতে বলেন। রহস্যজনক কারণে
ব্যাপারটি হলো তারা মিটারটি রেখে চলে যান। অথচ প্রতি মাসে মাসে বিল দিয়ে যাচ্ছে। এদিকে ঢাকার সিটি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরীর গলব্লাডারের অপারেশন হয়।
প্রায় ২ মাস ঢাকায় অবস্থানকালীন তার বাড়িটি তালাবদ্ধ অবস্থায় ছিল। এ সুযোগে বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চোরেরা নিয়ে যায়। সামগ্রিক ঘটনায় মানসিকভাবে ভেঙ্গে পড়া বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী চট্টগ্রাম ওয়াসার ভূতুরে বিল সংক্রান্ত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ওয়াসার উর্ধতন কর্মকর্তাসহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।



