নিজস্ব প্রতিনিধি
বঙ্গবন্ধু ৫০ বছর বয়সে রমনা উদ্দ্যানে ১৯৭২ সালে ১৬ জুলাই প্রথম বৃক্ষরোপণ করেন।সেখানে তিনি একটি নারিকেল গাছের চারা রোপন করেছিলেন।কেন্দ্রীয় কারাগারেও কামিনী ফুলের চারা রোপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।স্বাধীনতা লাভের পর ১৯৭২ বঙ্গবন্ধু বৃক্ষরোপণ কর্মসুচী হাতে নেন। 
১৩ জুলাই শনিবার দুপুরে ‘সবুজে সাজাই দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের আয়োজনে আনোয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনদানকালে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জলবায়ুর বিরোপ প্রভাব থেকে আমাদের রক্ষা করা প্রয়োজন। উপকূলীয় অঞ্চলে যে ঘূর্ণিঝড় হয় গাছ তখন সেখানকার উপকূলবাসীদের রক্ষা করে। প্রতিবারই আমরা দেখি সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে কারণ সেখানে অনেক গাছ আছে। আমরা আমাদের এই অঞ্চলের উপকূলে গাছের চারা রোপণ করে মানুষকে রক্ষা করতে চাই। সকলকে উদ্বুদ্ধ করতে হবে যেন পরিবেশ রক্ষায় আমরা সবাই মিলে অংশগ্রহণ করি।।
অনুষ্ঠানে আনোয়ারার ইউএনও মো. ইশতিয়াক ইমন সভাপতিত্ব করেন। ব্র্যাক জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান চুমকি চৌধুরী।
অনুষ্ঠানে ওয়াসিকা সমর্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ব্র্যাকের বিভিন্ন কর্মকর্তা, বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



