রানা সাত্তার, চট্টগ্রাম
অবশেষে সড়ক ও জনপদ বিভাগের অভিযানে বন্ধ হলো জন সাধারণ থেকে ভাড়া আদায়।
 ২৯ জুন শনিবার সকাল থেকে ফেরি পারাপার যাত্রীদের থেকে ৫ টাকা নেয়ার অভিযোগ উঠে। এ সময় সওজ কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। তাৎক্ষণিক সওজের প্রতিনিধি ফেরিঘাটে পাঠিয়েছেন বলে জানিয়েছেন সওজ কর্তৃপক্ষ।
লাভলু নামের এক ব্যাক্তি বলেন,দিনে আমরা অনেকেই ৬ থেকে ৮বার ফেরি পার হতে হতে।বেশ কয়েকবার ৫টাকা করে ঘাট ভাড়া বা ফেরি ভাড়া বলে আদায় করতে দেখেছি।এই বিষয়টি বলাবলি হচ্ছিলো সবার মাঝে।আজ হঠা দেখলাম  সওজের একটি প্রতিনিধি দল ফেরিঘাটে আসেন। ফেরি কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন। এখন আর ফেরি পারাপার যাত্রীদের থেকে কোন প্রকার টাকা দাবি করছে না ফেরিঘাটে থাকা কর্মচারীরা।
সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোছলেহ বলেন, এইরকম একটি অভিযোগ শোনার সাথে সাথে আমাদের একটি প্রতিনিধি টিম ফেরিঘাটে গেছে এবং টাকা আদায় বন্ধ করে দেয়া হয়েছে। পারাপারকৃত কোন যাত্রী যাতে টাকা না দেয় সে জন্য ফেরিঘাটে একটা সাইনবোর্ডও তুলে দেয়া হবে।
তিনি আরো বলেন,এভাবে জনগণ নিজ জায়গা থেকে নিজে সচেতন থাকলে দেশের প্রতিটি সেক্টরেই অনিয়ম রোধ করা সম্ভব হবে বলে আশাবাদী।


শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ